ব্যক্তিগত গদ্য
হয়তো কবিতাই হয়ে ওঠবার কথা ছিল। কিংবা হওয়ার কথা ছিল এক দীর্ঘ নীরবতা। এই দুয়ের মাঝখানের পথ ধরে সৃষ্টি হয়েছে কিছু ব্যক্তিগত গদ্যের সংকলন।
শুচিশ্রী রায় লিখেছেন ধ্রুপদী সংগীত ও ফেলে আসা জীবন নিয়ে। বাংলাদেশ ছেড়ে আসা এক বালকের বড়ো হওয়ার কথা অপূর্ব ভঙ্গিমায় লিখেছেন রাজা সরকার। আর অনুরাধা মহাপাত্রের 'আমমুকুলের গন্ধ'-এর মতো সার্থকনামা বই তো বাংলায় বিরল...

সুবাসিত বিষাদেরা গান গায়
শুচিশ্রী রায়
ধ্রুপদী সংগীতকে ঘিরে দশটি ব্যক্তিগত গদ্যের এই সংকলন।

আমমুকুলের গন্ধ
অনুরাধা মহাপাত্র
হলদি নদীর তীরের বসত ছেড়ে এক নারী চলে এসেছেন জনাকীর্ণ কোলকাতায়। ক্রমশ স্তরে স্তরে তার কাছে খুলে গেল জনপদের স্বরূপ, নিহিত স্পন্দন।
![1. Buddhadeb - Cover image [RGB, 150ppi].jpg](https://static.wixstatic.com/media/8b1d4e_b172728f66214d88bc0b74401464f611~mv2.jpg/v1/fill/w_269,h_294,al_c,q_80,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/1_%20Buddhadeb%20-%20Cover%20image%20%5BRGB%2C%20150ppi%5D.jpg)
বুদ্ধদেব
রবীন্দ্রনাথ ঠাকুর
এক মহামানবকে নিয়ে নানাসময় বড়ো যত্ন-শ্রদ্ধা-আশা ভরে লিখেছিলেন আর-এক মহামানব। দুজনের মাঝখানে আড়াই হাজার বৎসরকাল উর্মিময় সমুদ্র হয়ে আছে।...

