দিনলিপি ঠিকই, তবে এ বইকে নিছক দিনলিপি ভাবলে অসম্পূর্ণ রয়ে যাবে তাকে চেনা। রক্তমাংসের দেহ ও প্রকৃতিরাজ্যের মধ্যে মানবমনের যে আবহমান পারাপার, স্পন্দে স্পন্দে তারই উন্মোচন ঘটেছে এই ডায়ারি লেখায়। কাহিনি রচনার দায় থেকে মুক্ত হয়ে বিভূতিভূষণ লিখে চলেছেন অতীতের রোমন্থন, দূরবিস্তারী প্রান্তর ও নীল পাহাড়ের আড়ালে সূর্যাস্তের কথা, বেঁচে থাকবার যে বিবিধ প্রসাদ সেসবের কথা, আর বলতে বলতে আচম্বিতেই চলে যাচ্ছেন মানবঅস্তিত্বকে ঘিরে থাকা অধ্যাত্ম-দার্শনিক কুয়াশার গভীরে। দিনলিপির পাতায় লেখা হচ্ছে বড়ো গভীর কিছু কথা, যা আয়ুরেখার মতোই গাঢ়, অমোঘ। এই দিনলিপির প্রথম প্রকাশ ১৯৪১-এ। তার আশি বছর পর, বর্তমান পাঠকের কাছে আরও গ্রহণীয় করে তোলবার অভিলাষে মণিকর্ণিকা প্রকাশনী নির্মাণ করেছে এই সংস্করণ। দু-একটি বানান সংশোধন, ও তারিখ লেখবার রীতিটির সমতাবিধান ছাড়া মূল লেখার কোনো বদল ঘটেনি। আশা রাখি, উপন্যাসের লেখক বিভূতিভূষণ প্রাত্যহিকেও কতখানি নিসর্গবেদী দর্শনের মানুষ ছিলেন, তার পরিচয় এই মণিকর্ণিকা সংস্করণের পাঠকেরা পাবেন।
top of page
SKU: SR-1
₹280.00 Regular Price
₹224.00Sale Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.
সম্পূর্ন ছবি দেখার জন্য বইয়ের ওপরে ক্লিক করুন
bottom of page

